নাগরিকদের কণ্ঠস্বর

সবাই মিলে ঘুষের বিরুদ্ধে দাঁড়াও,
বাংলাদেশকে স্বচ্ছ করুন

সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ চাওয়া হয়েছে? এখানে ১৭,৭৪৩ জন নাগরিক ইতিমধ্যে তাদের অভিজ্ঞতা লিখে রেখেছেন। প্রতিটি রিপোর্ট একসাথে মিলে দেখিয়ে দেয় — কোথায়, কোন দপ্তরে, কত টাকার ঘুষ চাওয়া হচ্ছে।

মোট রিপোর্ট
১৭,৭৪৩
নাগরিকদের জমা দেওয়া
মোট টাকার অঙ্ক
৳৫১৯.৩৪ কোটি
দাবি করা মোট ঘুষ
নিশ্চিতকরণ
১,৬৪,৪৮০
অন্য নাগরিকদের সমর্থন
দপ্তর
১৬
৮ টি বিভাগ জুড়ে

ঘুষের দাবির ফলাফল পূর্ণ বিশ্লেষণ →

ঘুষ দিয়েছি
১২,৪৫৫
৭০.২%
ঘুষ দিইনি
৪,১৪৩
২৩.৪%
শুধু দাবি করেছে
১,১৪৫
৬.৫%

সবচেয়ে বেশি নিশ্চিত হওয়া রিপোর্ট

পাসপোর্ট অফিস

পাসপোর্ট

আমি একজন স্টুডেন্ট আমি আবেদন করার সময় লেবার সিলেক্ট করি ভুলে এখন নাকি লেবার তার ডকুমেন্টস লাগবে আমার জানা মতে এমন কোন ডকুমেন্টস হয় না এটা তাদের জানালে তারা একটা নাম্বার দেয় এবং তার সাথে যোগাযোগ করতে বলে পরে যোগাযোগ করলে ৩৫০০ টাকা দাবি করে অবশেষে টাকা দিলে পরে আমার পাসপোর্ট এর কগজ এবং ফিঙ্গার নেয়

ঘুষ দিয়েছি
ঝালকাঠি ৳৩.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ৪৫
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪০০

সার্টিফিকেট সংশোধন এর জন্য টাকা দাবি

প্রথম দিন(১২-০২-২০২৬)আমার বাবা সহ অফিস এ গেলে তারা আবেদন গ্রহণ করে পরবর্তিতে সময় জানানো হলে প্রথম এ কল এ কোন টাকার কথা বলা না হলেও আমি একা গেলে আমার থেকে ৫০০ টাকা দাবি করে মেজিস্ট্রেট এর সহকারী তখন আমি একা হোয়াতে আমি আর কোন ধরণের প্রশ্ন করতে পারি নি আমাদের বাড়ি অফিস থেকে ১২ কিলো দূরে হওয়াই আমি আর অন্য কোনও কিছুর কথা চিন্তা করতে পারি নি পরবর্তিতে আমার সাথে ৪০০ টাকা থাকাই তা দিএ তাদের অনুরোধ করে আমার সার্টিফিকেট পাই

ইপিজেড, চট্টগ্রাম ৫ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

NID ঘুষ

NID এর সাধারণ বাসার ঠিকানা ভুলের জন্য ১৫০০ টাকা দাবি করছে. তারপর তারা সকল document সঠিক দেওয়ার পরও বলে Severe হ্যান ত্যান আর যে কেউ যদি চিপায় নিয়া বলে যে ভাই কত চান তারা আপনাকে সরাসরি কিছু বলবে না তবে তারা চায় দালাদের দ্বারা আপনি যেগাযোগ করেন তারা কোনো কাগজ কি লাগবে তা একেবারে বলে না বারবার নতুন করে কাগজ আনতে বলে বৈধ কাগজ যা লাগবে তা দেওয়া সত্বেও না কাহিনি করে

লালবাগ, ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার দেখা হয়েছে
মন্তব্য প্রমাণ আছে
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

ইউনিয়ন পরিষদের ঘুষ নেয়া

অনেক সময় সনতের বাহানা করে টাকা হাতিয়ে নেয়া ভিন্ন মন্তব্য যদি আমলে নেন তাছাড়া টাকা খাইয়ে রোহিঙ্গাদেরকে বাংলাদেশের নাগরিক বানিয়ে দিচ্ছে টাকার কাছে বিক্রি হচ্ছে সরকারি নিয়োগ প্রাপ্ত মানুষগুলো

উখিয়া, চট্টগ্রাম ৫ সেপ্টেম্বর ২০২৬ ৪০ বার দেখা হয়েছে
মন্তব্য প্রমাণ আছে
ঘুষ দিয়েছি পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থা ৳৮.০ হাজার

কেস করতে গেলে si ইদ্রিস ৮ হাজার টাকা দাবি করে

আমার বড় খালামনির ঘারের পাসে অবৈধভাবে খাল খনন করে সে খাল খনন করার কারণে খালামনির ঘরটি ভেঙ্গে পড়ে যায় সেটা নিয়ে সাধারণ ডায়েরি করলে তদন্তে যায় এস আই ইদ্রিস তদন্তে গিয়ে তেল খরচের কথা বলে টাকা নেয় ১৫০০ এরপর কিস করার জন্য থানায় ডাকে থানায় আসলে বলে ৮ হাজার টাকা না দিলে তিনি এই কেস পার করবেন না তারপরেও আমি ৩০০০ টাকা দে টাকার নেওয়ার পর তিনি বলতে থাকেন সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে অতঃপর আমি না পেয়ে সে সময় নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ আল হেল জামান সাহেবের কাছে গিয়ে নালিশ করে এরপর তিনি আমার খালুকে ফোন করে অনেক বকাবকি করেন এবং আমাকে বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে দিয়ে হুমকি ধমকি দেন আমি চাই এসব পুলিশ কে চাকরে থেকে বর্খাস্ত করা হোক

নাগেশ্বরী, রংপুর ৪ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

এনআইডি সংশোধন

বিগত ৬ বছর যাবত আমার ওয়াইফের এনআইডি কার্ড সংশোধন করার জন্য ঘুষ দেইনি বলে এনআইডি কার্ড সংশোধন করে দেয়নি

শাহপরান, সিলেট ৪ সেপ্টেম্বর ২০২৬ ২৯ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৭.৪ হাজার

লাইসেন্স নবায়ন করতে ৪০০০ টাকা ঘুষ দ্বাবি করেছে

বিআরটিএ অফিসারদের নির্দিষ্ট লোক মাধ্যমে এই ঘুষের লেনদেন করা হয় ঘুষ না দিলে প্রেকট্রিকেল পরিক্ষায় ফেইল দেখানো হয় এবং একটি সিএনজি গাড়ির ফিটনেস রিনিউ করতে সরকার নির্ধারিক ফির চেয়ে অতিরিক্ত আরও ১৫০০ টাকা দিতে হয়

সিলেট কোতোয়ালী, সিলেট ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার দেখা হয়েছে
মন্তব্য
সব ঘুষ রিপোর্ট দেখুন

সবচেয়ে বেশি অভিযোগ যেসব দপ্তরে

দপ্তর রিপোর্ট গড় ঘুষ প্রত্যাখ্যানের হার
অন্যান্য সরকারি দপ্তর ৫,৬৩৮ ৳৪.০৩ লাখ ২৫.৯%
ভূমি অফিস ৩,৮৫৭ ৳২.৩০ লাখ ২৬.৬%
পাসপোর্ট অফিস ২,০৭২ ৳৯৬.২ হাজার ১৭.৬%
বিআরটিএ ১,২৮৪ ৳১.৬৫ লাখ ২০.১%
শিক্ষা অফিস ৯৭৩ ৳২.০৯ লাখ ২২.৩%
সিটি কর্পোরেশন ৭৯৪ ৳৪.৩৯ লাখ ২০.৩%